স্বরূপকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ১৪:১৫
পিরোজপুরের স্বরূপকাঠিতে পানিতে ডুবে মুনিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার সুটিয়াকাঠি গ্রামের মো. মহসিন মিয়ার শিশুকন্যা রবিবার সকাল ১১ টার দিকে পার্শ্ববর্তী বাররা গ্রামে নানা বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর মহসিনের অচেতন দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।