শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানকে শনিবার রাতে চন্দ্রপুর গ্রাম থেকে ৯৫ হাজার ভারতীয় জাল রুপিসহ আটক করেছে ডিবি পুলিশ। ওবায়দুর ওই গ্রামের বাসিন্দা।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ ওবায়দুলের গ্রামের বাড়ী চন্দ্রপুরে অভিযান চালিয়ে ভারতীয় ৯৫ হাজার জাল রুপিসহ তাকে আটক করে। আটককৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
