খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে চালককে পিটিয়ে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত দুইটার দিকে উপজেলার তিনট্যহরী গোদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাক চালক শাহ আলম বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। তবে মামলার আসামিরা বিএনপি কিংবা জামায়াতের কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।
