বেনাপোল সীমান্তে ‘ফেন্সি পার্টি’র ৭ সদস্য আটক

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ১৬:৩৯
 
 
বেনাপোল সীমান্তের সাদীপুর কাঁঠালতলা পোস্ট এলাকা থেকে রবিবার ভোরে ‘ফেন্সি পার্টি’র ৭ সদস্যকে আটক করেছে বিজিবি।
২৬ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান—রাতে ফেন্সিডিল ব্যবসায়ীদের একটি সিন্ডিকেটের বেশ কিছু সদস্য ভারতে যায় ফেন্সিডিল আনতে। ভোরের দিকে ফেন্সিডিল নিয়ে ফিরে আসার সময় ৭ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে কোনো ফেন্সিডিল পাওয়া যায়নি। বিজিবির উপস্থিত টের পেয়ে তারা আগেভাগেই ভারত অংশে ফেন্সিডিল রেখে আসে। আটক ৭ ‘ফেন্সি পার্টি’র বাড়ি  বেনাপোলের ভবার বেড়, পাটবাড়ী, তালসারী এবং দিঘীরপাড় এলাকায়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপার্দ  করা হয়েছে। এ ঘটনায় থানায়  একটি মামলা হয়েছে।