টেকনাফে জামায়াত-বিএনপির ৬ নেতা-কর্মী আটক

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ১৬:৫৭
 
 
 
 
 
 
 
টেকনাফে নাশকতার অভিযোগে জামায়াত-বিএনপির ৬ কর্মীকে আটক করেছে মডেল থানার পুলিশ। রবিবার ভোর রাতে হ্নীলা-টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আকট করা হয়। 
পুলিশ সূত্রে জানা গেছে—রবিবার বিকালে টেকনাফ উপজেলার কয়েকটি এলাকার বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা অবরোধে নাশকতার করার গোপন সংবাদ পেয়ে পুলিশের এসআই সওরজ ও মো. ফারুকের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৬ কর্মীকে আটক করে। আটককৃতরা হলেন—হ্নীলা জামিলিয়া মাদ্রসার প্রধান মাওলানা ফরিদুল আলম (৪৮), একই প্রতিষ্টানের শিক্ষক মফিজ আহাম্মদ ইকবাল (৩৮), মো. হোসন (২২), মো. হোসেন (১৮), আবুল ফয়েজ (১৮) ও আবদুর  রহমান (১৯)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান—আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় মামলা রয়েছে তাদের আদালতে প্রেরণ করা হবে।