রায়গঞ্জের নিখোঁজ কলেজ ছাত্র ৩ মাস পর উদ্ধার

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ১৭:৪০
রায়গঞ্জ উপজেলার নিখোঁজ কলেজ ছাত্র সালাউদ্দিন (১৮) তিনমাস পর চট্টগ্রামের কোতোয়ালী থানার বাহারতলি এলাকা থেকে উদ্ধার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ।
সে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউলমুড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে ও বগুড়ার শেরপুরের পল্লী উন্নয়ন ল্যাব স্কুল এন্ড কলেজের এইচ.এসসি ১ম বর্ষের ছাত্র।
এ ঘটনায় ২৯ অক্টোবর ওই ছাত্রের বড় ভাই শাহজাহান আলী বাদী হয়ে ছোট ভাইয়ের প্রেমিকা ময়না খাতুনসহ ৫ জনকে আসামি করে সিরাজগঞ্জ কোর্টে অপহরণ মামলা করেন।
থানা পুলিশের পর গোয়েন্দা পুলিশ মামলাটি হাতে নেয়। মামলার আইও সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. রওশন জানান, সালাউদ্দিনকে উদ্ধারের পর সিরাজগঞ্জ নিয়ে আসা হচ্ছে। সিরাজগঞ্জ পৌঁছার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।