চুয়াডাঙ্গায় সাবেক ইউপি সদস্যকে বোমা মেরে হত্যা

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ১৯:৪৬
 
 
চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের এক রাস্তায় সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজকে (৪৭) বোমা মেরে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এই হত্যাকাণ্ডের শিকার হন তিনি। এতে আরও দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
 
জানা যায়, নিজ গ্রামের কাছাকাছি স্থানে দুর্বৃত্তরা মোটরসাইকেল আরোহী সিরাজুলকে লক্ষ্য করে পরপর দু’টি বোমা ছুড়ে মারে। এতে সিরাজুল মোটরসাইকেলসহ রাস্তার ওপর পড়ে যায়। পরে দুর্বৃত্তরা বোমাহত সিরাজুলকে  ধারালো অস্ত্র দিয়ে  কুপিয়ে  নৃসংশভাবে হত্যা করে। নিহত সিরাজুল ইসলাম শংকরচন্দ্র ইউপির সাবেক মেম্বর ও বিএনপির স্থানীয় নেতা ছিলেন। ঘটনায় সিরাজুলের সঙ্গে থাকা আরও ২ জন আহত হওয়ার খবর শোনা গেছে।