গোপালগঞ্জে গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪০

গোপালগঞ্জে গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।

গোপালগঞ্জ সদর থানার এসআই আয়ূব আলী জানান, বুধবার রাত ১০ টার কিছু আগে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়ায় অজ্ঞাত একটি গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে সংকট জনক অবস্থায় রাত ১০ টা ২০ মিনিটে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৩০ মিনিটে তিনি মারা যান।

আরো পড়ুন: নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

তিনি আরো বলেন, নিহত পুরুষ ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানতে চেষ্টা করছে পুলিশ।

ইত্তেফাক/বিএএফ