নরসিংদীর মাধবদিতে একটি সবজিবাহী ট্রাক উল্টে তিনজন মারা গেছেন। এছাড়াও আরো পাঁচজন আহত হয়েছেন।
রবিরার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
সদর থানার ওসি আবুল কাশেম জানান, মাধবদী থেকে সবজি নিয়ে একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। পথে মাধবদীর চৈতাব এলাকায় স্পিড ব্রেকার পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকটি উল্টে যায়।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
