ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে নাসির উদ্দিন ( ৪৫ ) নামে এক ব্যাক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মোহনপুর গ্রামের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি একই উপজেলার তালিনা গ্রামে।
কোটচাঁদপুর থানার এস আই নওয়ার আলি জানান, সোমবার সকালে গ্রামবাসী রাস্তার পাশে নাসির উদ্দিনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, রবিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে।
পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, চরপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি জনযুদ্ধ’র আঞ্চলিক নেতা তার বিরুদ্ধে বেশ কযেকটি থানায় মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিল।
