হাঁড় কাঁপানো তীব্র শীতে চুয়াডাঙ্গার জীবননগরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার রাত ৯টার দিক উপজেলার মোক্তারপুর গ্রামের জাহাবক্স মন্ডল (৭৮) তীব্র শীতের মধ্যে অসুস্থ্য হয়ে মারা যায় বলে গ্রামবাসী জানিয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, গতকাল এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করেছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে মৃদু শৈত্য প্রবাহের কারণে সোমবার এ উপজেলায় রোদ্রের মুখ দেখা যায়নি।
