চার ‘আইএস জঙ্গি’ পাঁচদিন করে রিমান্ডে

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৫, ১৭:৩২

আইএস  জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত।  মহানগর হাকিম মিজানুর রহমান এ অনুমতি দেন।
আসামিরা হলেন, সাখোয়াত কবির (৩৫), রবিউল ইসলাম (৩৩), আনোয়ার হোসনে ওরফে বাতেন (৩৪) ও নজরুল ইসলাম (৩৩)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার মাসুদর রহমান জানান, রবিবার রাতে যাত্রীবাড়ীর খানবাড়ি চৌরাস্তা মোড় ও খিলক্ষেত এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ভিডিও ক্যামেরা ও বেশকিছু জিহাদি লিফলেট উদ্ধার হয়েছে।