রাজশাহী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে আটক করা হয়। এদিকে নাদিম মোস্তফাকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল আহবান করেছে রাজশাহী জেলা বিএনপি। সোমবার দুপুরে রাজশাহী কোর্ট চত্ত্বরে এক জরুরি সভায় বিএনপির নেতৃবৃন্দ এই হরতালের ঘোষণা দেন।
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে রাজশাহী বিভাগের ৮ জেলায় রবিবার ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার ঢিলেঢালা হরতাল চলছিল। এর মধ্যে বিএনপি নেতাকে আটকের প্রতিবাদে রাজশাহী জেলায় আরও ২৪ ঘণ্টার হরতাল বাড়লো।
