শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু‘গ্রুপের রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে নিহত হওয়া বহিরাগত ছাত্রলীগ কর্মী সুমন চন্দ্র দাস হত্যা মামলায় ১০ ছাত্রলীগ নেতাকর্মী জামিন পেয়েছে। সোমবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
সুমন হত্যার পর নগরীর জালালাবাদ থানায় পুলিশ,নিহত সুমনের মা ও শা‘বি কর্তৃপক্ষের পৃথক ৩ টি মামলা দায়ের হয়েছে । পুলিশ ও সুমনের মায়ের দায়েরকৃত মামলাতে তারা জামিন পেয়েছে।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী এডভোকেট প্রসূন চক্রবর্তী প্রণব। জামিনপ্রাপ্তরা হচ্ছেন সাদ্দাম হোসেন, মাহমুদুল হাসান, জয়ন্ত দাশ, সজল দাশ অনিক, এনামুল হক, মেহদী হাসান, অসিম মুরছালিন, পুনম আহমদ, নারায়ণ চন্দ্র বৈষ্ণব ও শহীদুল ইসলাম।
