তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও প্রচার

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৫, ২২:০৯
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ধলিবিলার হানিফারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও চিত্র প্রচার করেছে দুই যুবক। মোবাইলে এ ভিডিও চিত্র প্রচার করা হয়েছে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা বিরাজ করে এবং এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার লোহাগাড়া থানা পুলিশ ধর্ষক দুই যুবককে আটক করে। আটককৃতরা হল পদুয়া ধলিবিলার হানিফারচর এলাকার ফৌজুল আলমের পুত্র রমজান আলী (১৮) ও বদিউল আলমের পুত্র শহিদুল ইসলাম টিপু (১৯)।
জানা যায়, তৃতীয় শ্রেণীর ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই যুবকদ্বয় ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ করে। ভিডিও চিত্রটি মোবাইল ফোনে প্রচারিত হলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ কেপায়েত উল্লাহ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।