জীবননগরে শীতে ২ জনের মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০১৫, ১৩:৫৫



মৃদু শৈত্য প্রবাহে চুয়াডাঙ্গার জীবননগর মঙ্গলবার এ উপজেলায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হচ্ছে উপজেলার মোক্তারপুর গ্রামের হুরজান বেগম (৭১) ও দৌলৎগঞ্জপাড়ার আলাউদ্দিন (৭৫)। তীব্র ঠান্ডার মধ্যে এরা কোল্ড ষ্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যায় বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে।  চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করেছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমান ছিলো ৯৭ শতাংশ। তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে লু হাওয়ার কারণে অসহায় ও দরিদ্র মানুষেরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতরভাবে জীবন যাপন করছে।