ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২৫ লাখ টাকার চোরাই ব্যাটারিসহ দুই জনকে আটক করেছে।
জানা গেছে, উপজেলার হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজারে বাংলা লিংক টাওয়ার থেকে রাতে ১৮টি ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা মাহাবুব হাওলাদার (২৫) নামের একজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে জেলার গোলায়চামট এলাকায় অভিযান চালিয়ে হারুন সেক (২০) নামে আরেক জনকে ৮০ পিচ চোরাই ব্যাটারি সহ আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
