যশোরে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দিয়েছে জেলা বিএনপি। বিএনপি নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা ও আটকের প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়েছে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু জানান, জেলা বিএনপি নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মামলা ও আটক এবং যৌথবাহিনীর অভিযানের নামে হামলা ভাংচুর ও তাণ্ডবের প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়েছে।
