হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি যাত্রীবাহি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার হাফিজপুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে অবরোধর সমর্থনে আজ মঙ্গলবার বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল-সমাবেশ করেছে।
অবরোধে হবিগঞ্জ থেকে সিলেট ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের সাথে দূরপাল্লার বাস যোগাযোগ বন্ধ রয়েছে।
