কাল সিলেটে ‘সকাল-সন্ধ্যা’ হরতাল

আপডেট : ২০ জানুয়ারি ২০১৫, ১৫:২০
সিলেট জেলায় আগামীকাল বুধবার ‘সকাল-সন্ধ্যা’ হরতাল আহ্বান করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
জোটের নেতা-কর্মীদের গণগ্রেফতার, সব দলের অংশ গ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর প্রধানের নির্বিচারে গুলির নির্দেশের প্রতিবাদে এবং গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবি ও নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে দেয়ার দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে।
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।