গাজীপুরে লেগুনায় আগুন

আপডেট : ২২ জানুয়ারি ২০১৫, ১৪:৩৯
গাজীপুর মহানগরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে ঢাকা-গাজীপুর সড়কে বৃহস্পতিবার দুপুরে একটি লেগুনায় ( হিউম্যান হলার) আগুন দিয়েছে হরতাল-অবরোধকারীরা। তাৎক্ষণিকভাবে পুলিশ এবং স্থানীয়রা আগুন নেভায়। আগুনে লেগুনার অধিকাংশ অংশ পুড়ে গেছে। পুলিশ  ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে। 
স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে ঢাকা-গাজীপুর সড়কে জয়দেবপুর চৌরাস্তাগামী একটি লেগুনায় আগুন দেয় হরতাল-অবরোধকারীরা। পরে স্থানীয়রা এবং পুলিশ আগুন নেভানো শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। আগুনে কেউ আহত হয় নি।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।