শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমীর গ্রেফতার

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৫, ০২:১১

নাশকতা ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমীর আলমগীর হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সদর থানার পরিদর্শক (তদন্ত) নুর-এ-আলমের নেতৃত্বে একদল পুলিশ শহরের মালগ্রাম এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জৈষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) গাজীউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আলমগীর হোসাইনের বিরুদ্ধে সদর থানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার একাধিক মামলা রয়েছে।