চুয়াডাঙ্গায় পেট্রোলপাম্পে বোমা হামলা

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ২২:০৫
 
গতকাল রবিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক আসাদুল হক বিশ্বাসের আলুকদিয়া বাজারের পেট্রোল পাম্পে বোমা হামলার ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে পরপর ২টি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তবে, ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয় নি। আওয়ামী লীগ নেতা ও চুয়াডাঙ্গা সদর  উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস জানান, ঘটনার সময় তিনি পেট্রোল পাম্পে ছিলেন না।