বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশের অর্থনীতি
কৃষি ও শিল্প
৭. বাংলাদেশের একটি অর্থকরী কৃষিপণ্য সিলেট ও চট্টগ্রাম এলাকায় বেশি উত্পন্ন হয়। এ অর্থকরী কৃষিপণ্যটির নাম কী? কৃষিপণ্যটি সম্পর্কে চারটি গুরুত্বপূর্ণ তথ্য লেখ।
উত্তর : অর্থকরী কৃষি পণ্যটির নাম চা।
চা সম্পর্কে চারটি গুরুত্বপূর্ণ তথ্য হলো—
১. চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।
২.বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে।
৩.বিশেষ সুনাম থাকায় বিদেশে বংলাদেশের চায়ের অনেক চাহিদা আছে।
৪.বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৮. তুমি কি মনে কর, তামাক চাষ নিরুত্সাহিত করা প্রয়োজন। তোমার মতামতের স্বপক্ষে পাঁচটি কারণ উল্লেখ কর।
উত্তর :হ্যাঁ, আমিও মনে করি তামাক চাষ নিরুত্সাহিত করা প্রয়োজন। কারণ হলো—
১.তামাক চাষের ফলে বিকল্প খাদ্য শস্য উত্পাদন হ্রাস পাচ্ছে।
২. এর ফলে দেখা দিচ্ছে খাদ্যশস্য ঘাটতি।
৩. তামাক উত্পাদনে নারী-পুরুষ সকলেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
৪. তামাক পাতা থেকে বের হওয়া গ্যাস ফুসফুসের জন্য ক্ষতিকর।
৫.তামাক পাতার বাজার ব্যবস্থা সবার জন্য লাভজনক নয়।
৯. বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান পাঁচটি বাক্যে লেখ।
উত্তর : বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের পাঁচটি অবদান হলো—
১.বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান ৩০%।
২. শিল্প দেশের অর্থনীতির চাকা সচল রাখে।
৩. শিল্প কারখানায় প্রচুর শিল্পসামগ্রী তৈরি হয়।
৪.এসব শিল্পসামগ্রী রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।
৫. শিল্পকারখানায় অনেক নারী-পুরুষ কাজ করে, ফলে কর্মসংস্থান সৃষ্টি হয়।
