গাজীপুরে কারখানায় আগুন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৫, ১৮:১১

গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার ফার্মোসা পলি কটন বিডি লিমিটেড নামে একটি কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, সোমবার দুপুর ১টার দিকে ওই কারখানার দোতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।
গাজীপুরের জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে কাজ শুরু করে। আশেপাশের ফায়ার স্টেশনগুলো থেকে আরো চারটি ইউনিট ঘটনাস্থলের পথে রওনা হয়েছে বলে জানা গেছে।