বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে সিলেটে পেট্রোল বোমায় দগ্ধ ট্রাকচালক বকুল দেবনাথ মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। বকুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি সিলেটে ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হন বকুল। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ হওয়ার দুইদিন পর তাকে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় বকুল আজ মারা যান।
