চট্টগ্রাম মেট্রোপলিটন দামপাড়া পুলিশ লাইনের কেন্দ্রিয় পোশাক স্টোরে অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার দুপুরে আকরাম হোসেন ব্যারাকের চারতলা ভবনের নিচতলার পোষাক স্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে সেখানে রক্ষিত পোশাকের প্রায় ৮০ শতাংশই পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের ছয়টি গাড়ি ঘটনাস্থলে যায়। তারা প্রায় ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্র জানায়, এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে।
