সিরিয়া লেবানন সীমান্তের কাছে ইসরাইলি সেনাদের বহনকারী একটি গাড়িতে মিসাইল হামলা হয়েছে। এসময় একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইসরাইলি সেনাদের বহনকারী গাড়িতে আঘাত করে। হামলায় অন্তত চারজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।
হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে। হামলার পর ইসরাইলি সেনারা ইসরাইল-লেবাননে সীমান্তে গোলাবর্ষণ করেছে। সূত্র: আলজাজিরা
