ভিভো ভি১৫ প্রো

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৯

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ভি১৫ প্রো নিয়ে এসেছে ভিভো। ২৫ জানুয়ারি (সোমবার) থেকে ভি সিরিজের সর্বশেষ এ ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে। আগামী ৪ মার্চ পর্যন্ত এ বুকিং দেওয়া যাবে। বাংলাদেশে টপেজ ব্লু-কালারের হ্যান্ডসেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৯৯০ টাকা।

নতুন এই স্মাটফোনটিতে রয়েছে ৬ দশমিক ৩৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রেজ্যুলুশন ১০৮০ বাই ২৩১৬ পিক্সেল। অ্যান্ড্রয়েড ফানটাচ ওএস ৯.০ চালিত স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল-ইঞ্জিন ফাস্ট চার্জিং প্রযুক্তিসহ ৩ হাজার ৭০০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি গ্রাহকরা পাবেন ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা ও ৪৮ মিলিয়ন কোয়াড পিক্সেল সেন্সর, ৮ এমপি এআই সুপার ওয়াইড-এঙ্গেল ক্যামেরা, ৫ এমপি ডেপথ ক্যামেরা ও ০০২০ রিয়ার ক্যামেরা। গ্রাহকরা হ্যান্ডসেটটিতে আরও পাবেন ৬ জিবি র্যাম, ১২৮ জিবি রম এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ এআইই অক্টা-কোর। ভি১৫ প্রো’তে রয়েছে পঞ্চম প্রজন্মের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি।

এলিভেটিং ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি ভি১৫প্রো’তে রয়েছে অত্যাধুনিক এআই ট্রিপল ক্যামেরার মতো প্রযুক্তি যা স্মার্টফোনে ফটোগ্রাফিকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে; রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং সুবিধা। সুপার অ্যামোলেড আলট্রা ফুল ভিউ ডিসপ্লেতে রয়েছে ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও, ৬ দশমিক ৩৯ ইঞ্চি। রেজর-থিন সাইড ও টপ বেজেল যথাক্রমে ১ দশমিক ৭৫ মিলিমিটার ও ২ দশমিক ২ মিলিমিটার।