ঢাকা মহানগর ও জেলাসহ ১৪ জেলায় আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে আগামীকাল শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা হরতাল আহ্বান করেছে বিএনপি-জামায়াত জোট। হরতালের আওতাভুক্ত অন্য জেলাগুলো হচ্ছে: গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ফেনী, রাজশাহী, নাটোর ও সুনামগঞ্জ। এদিকে কুমিল্লায় ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল গতকাল বুধবার শুরু হয়েছে। চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রসঙ্গত: বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন গতকাল প্রথম বিবৃতিতে ঢাকা মহানগর বাদে ঢাকার পাঁচটি উপজেলা এবং এই বিভাগের আট জেলায় হরতাল কর্মসূচি ঘোষণা করেন। সন্ধ্যায় ঢাকা মহানগরীকেও হরতালের আওতাভুক্ত করে তিনি আরেকটি বিবৃতি পাঠান।
