শৈলকুপায় টেম্পো-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ৪

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ১০:৪৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর আশ্রায়ন প্রকল্পের সামনে একটি দ্রুতগামী ট্রাক একটি টেম্পোকে চাপা দিলে চারজন নিহত ও  চারজন জন আহত হন। নিহতরা হচ্ছেন, শৈলকুপা উপজেলার কানাপুকুুরিয়া গ্রামের  মজিবর মন্ডল, শফিউদ্দিন ও রেজাউল ইসলাম এবং চরপাড়া গ্রামের আমিরুল ইসলাম ওরফে আমল। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর অবস্থার অবনতি হলে নুরুল ইসলাম ও আলমগীর হোসেনকে ফরিদপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।  শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। 
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশেম খান জানান, একদল পান ব্যবসায়ী শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া গ্রাম থেকে টেম্পোতে করে ঝিনাইদহ যাচ্ছিলেন। দুধসর আশ্যায়ন প্রকল্পের সামনে পৌঁছালে ঝিনাইদহ মুখি একটি ট্রাকের সাথে টেম্পোটির সংঘর্ষ হয়। টেম্পোটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।  ঘটনান্থলে চার টেম্পো যাত্রী নিহত হন। ন্থানীয় লোকজন আহতদের উদ্ধার  করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।  ট্রাকটি পালিয়ে যায়। লাশগুলো এখন শৈলকুপা থানায় রয়েছে।