হিলিয়াম গ্যাসের বেলুনে চড়ে বিশ্বরেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের ট্রয় ব্র্যাডলি ও রাশিয়ার লিওনিড নামের দুইজন অভিযাত্রী। তারা গত ২৪ জানুয়ারি জাপান থেকে তাদের 'টু ঈগল' বেলুনে চড়ে কানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তবে খারাপ আবহাওয়ার কারণে কানাডার পরিবর্তে মেক্সিকোতে অবতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৩০ জানুয়ারি এই দুই জন এর আগের রেকর্ড করা দূরত্বকে অতিক্রম করে যান।
IMG0
এসময় তারা আট হাজার চার 'শ ৬৭ কিলোমিটার পথ পাড়ি দেন। আগামী শনিবার যেকোনো সময় তারা মেক্সিকোতে অবতরণ করতে পারেন।
এর আগে ১৯৮১ সালে বেলুনে চড়ে প্রশান্ত মহাসাগর অতিক্রম করে রেকর্ড গড়া হয়েছিল। সূত্র: বিবিসি
