কুমিল্লায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী আটক

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৫, ১১:২৩

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ জামায়াত-শিবিরের ১৫ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, নাশকতারোধে তাদের আটক করে থানায় মামলা হয়েছে।