পুরান ঢাকা ও নারায়ণগঞ্জে বাসে অগ্নিসংযোগ

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৫, ১১:৪০
২০ দলীয় জোটের অবরোধ সহিংসতার কর্মসূচির অংশ হিসেবে পুরান ঢাকার আদালত পাড়া এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুইটি বাস আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কেউ হতাহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি।
জানা গেছে, শনিবার সকাল সোয়া ১০টার দিকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে জনসন রোডে সাত নম্বর রুটের একটি বাসে আগুন দেয় দৃর্বৃত্তরা।  ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়েছে বলে জানা যায়নি।
অন্যদিকে সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কে গ্লোরী পরিবহনের একটি বাসে আগুন দেয়া হলে স্থানীয়রা নিভিয়ে ফেলে। আগুনে বাসটির আটটি আসন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।