২০ দলীয় জোটের অবরোধ ও হরতালকে কেন্দ্র করে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ৩২ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর থেকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংঘ’র (জাসাস)যুগ্ন সম্পাদক আইনুল হক, বংশাল থেকে ৬৮ নং ওয়ার্ড বিএনপি’র প্রকাশনা সম্পাদক মোশারফ হোসেন, বনানী থেকে বনানী সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ও সরকারি তিতুমীল কলেজের সাবেক ভিপি আবদুল বাতেন নকি রয়েছেন।
ঢাকা মেট্ট্রোপলিটন পুলিশেল মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগ, গাড়ী ভাঙচুর ও ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
