কুমিল্লায় বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী আটক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ১১:০৭



বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, নাশকতারোধে এদের আটক করে থানায় মামলা হয়েছে।