বগুড়ায় ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইন

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:৩৭

 ‘নারীর জয়ে সবার জয়, শীর্ষক দিনব্যাপী ক্যাম্পেইন সোমবার বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে আঞ্চলিক এ নারী সম্মেলনে বিভাগের আট জেলার আওয়ামী মহিলা লীগ, যুব মহিলা লীগ ও ডিআই ফেলোগণ, মাস্টার ট্রেইনাররা অংশগ্রহণ করেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক আফসানা বেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহীর নেত্রী মর্জিনা পারভীন, প্রফেসর ড. হাসনা হেনা, জয়পুরহাট জেলা আওয়ামী লীগ নেতা নন্দলাল পার্সি, পাবনা জেলা আওয়ামী লীগ নেতা শাওয়াল বিশ্বাস, ডিআই ফেলো ও জাপার কেন্দ্রীয় সদস্য আব্দুস সালাম বাবু, সিরাজগঞ্জের হাসনা হেনা, পাবনার শামীমা শিরিন প্রমুখ