রাজধানীর বস্তি থেকে হাতবোমা উদ্ধার, গুলিবিদ্ধসহ আটক ৩

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ১০:২৬
রাজধানীর একটি বস্তি থেকে বোমা তৈরির সরঞ্জামসহ সাতটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বোমা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট এক যুবক পালানোর চেষ্টাকালে পুলিশের ছোড়া শটগানের গুলিতে আহত হয়েছেন। আহত ওই যুবকসহ তিনজন এ সময় আটক হয়েছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউজ্জামান জানান, বোমা তৈরির খবর পেয়ে সোমবার রাত ১২টার দিকে পুলিশ ওই বস্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইসমাইল হোসেন (২৮) নামের ওই যুবক একটি ঘর থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ শটগান দিয়ে তার পায়ে গুলি করে তাকে আটক করে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একই সময় স্বপন ও হৃদয় নামে আরো দুইজনকে আটক করা হয়েছে।