ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার দৌলতপুর গ্রামের স্কুল মাঠে মাটি কাটার সময় হঠাত্ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শ্রমিক মঞ্জুর আলীর (৩৪) বাড়ি নাসিরনগর উপজেলার থোল্লাকান্দি গ্রামে।
