রাজধানীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:৩৫
 
রাজধানীর ভাসানটেকে অজ্ঞাত পরিচয় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ভাসানটেক থানা সূত্রে জানা গেছে, লাশটির কানে ও বুকের বাঁ পাশে পিস্তলের গুলির ছিদ্র রয়েছে। তার পরণে চেক শার্টে, সাদা জ্যাকেট ও নীল জিন্সের প্যান্ট ছিল।

লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।