পাথরঘাটায় একটি পার্ক করা টমটমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টায় পশু হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। টমটমের মালিক বড়টেংরা গ্রামের লাল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে ২৫/৩০ জনসহ বিএনপি-জামায়াতের ২৪ নেতা কর্মীকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে রয়েছে জামায়াতের বরগুনা জেলা আমির মাওলানা আবু জাফর মো.ছালেহ,জামায়াতের পাথরঘাটা উপজেলা আমির মাওলানা আঃ কাদের,বিএনপি‘রউপজেলা সাধারণ সম্পাদক চৌধুরী মো.ফারুক। পুলিশ ঘটনার রাতে ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আঃ ছালাম শরিফের ভাতিজা খায়রুলকে গ্রেফতার করেছে।
