ইন্দোনেশিয়ায় এবার রানওয়ে থেকে ছিটকে পড়লো বিমান

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৫০
 
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় একটি দ্বীপে অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। দেশটি থেকে ছাড়া সিঙ্গাপুরগামী এয়ার এশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে সাগরে পড়ার কয়েক সপ্তাহের মধ্যে মঙ্গলবার এ ঘটনা ঘটলো।
ইন্দোনেশিয়ার বিমান সংস্থা গারুদার মুখপাত্র ইকসান রোশান বুধবার বার্তা সংস্থা এএফপি’কে বলেন, বুধবার গারুদা স্লিডের এটিআর৭২-৬০০ ফ্লাইটটি লম্বক দ্বীপের বিমানবন্দরে অবতরণ করার সময় রানওয়ের ১০ মিটার উপর থেকে ছিটকে পড়ে। তবে বিমানটিতে থাকা ১৩ আরোহীর সবাই অক্ষত আছেন। মঙ্গলবার সন্ধ্যায় বিমানটি ইন্দোনেশিয়ার বালি দ্বীপ থেকে লম্বক দ্বীপে আসছিল।
রোশান বলেন, ‘বিমানে এক শিশুসহ ১৯ জন যাত্রী ও চার জন ক্রু ছিল। তাদের সবাই নিরাপদ ও অক্ষত রয়েছেন।’
এর আগে গত ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুরিবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে এয়ার এশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে জাভা সাগরে ডুবে যায়। এতে বিমানে থাকা ১৬২ আরোহীর সবাই নিহত হন।