গাইবান্ধায় ইউনিয়ন বিএনপির সাধারণ সমপাদক ও দুইজন মাদ্রাসা শিক্ষকসহ বিএনপি ও-জামায়াতের ১৬ নেতাকর্মীকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত জেলার সাত উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, গোবিন্দগঞ্জ থানার নাশকতা ঘটনার মামলার গ্রেফতারি পরোয়ানা মূলে গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়ন বিএনপির সাধারণ সমপাদক তসলিম উদ্দিন (৩৫) কে ও বিগত বছর বোনারপাড়ার বুরুঙ্গিতে ট্রেনে নাশকতা মামলার আসামী সাঘাটা উপজেলার কানাইপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জামায়াত কর্মী আব্দুল আজিজ (৫২) এবং আব্দুল ওয়াহেদ (৪৫) কে বুধবার বিকেলে পুলিশ গ্রেফতার করেছে ।
তিনি আরো জানান, এছাড়া চলমান হরতাল-অবরোধে নাশকতার আশংকায় বাকি ১৩ জনকে জেলার সাত থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
