মেয়র লিটনের উদ্যোগে ঝকঝকে হলো রামেক হাসপাতাল

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫২

চারপাশ ছিল আগাছা ও ময়লা-আবর্জনার স্তূপ। রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর এবং ভবনগুলোর সামনে  ছিল বিভিন্ন প্রকারের আগাছায় ভরা। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরুর তিনদিনেই পাল্টে গেল রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিত্র।

এ ব্যাপারে রাসিকের প্যানেল মেয়র-১, ওয়ার্ড কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি সরিফুল ইসলাম বাবু জানান, সিটি কর্পোরেশরেন ১৭০জন শ্রমিক টানা তিনদিন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিচ্ছন্নতার কাজ করেছে। শ্রমিকরা হাসপাতাল ও কলেজের সামনের চত্বর, হাসপাতালের আউটডোর চত্বর, সব ওয়ার্ডের ভেতরে ও বাইরে পরিষ্কার করেছে। এতে করে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতায় স্বস্তি প্রকাশ করেছেন মেডিক্যালে চিকিত্সা নিতে আসা রোগী ও স্বজনরা।

উল্লেখ্য, ১৫ দিনব্যাপী বিশেষ ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মহানগরীর ৩০টি ওয়ার্ডে এ কর্মসূচি চলামান রয়েছে।