আগৈলঝাড়ায় বরিশাল বিএম কলেজের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বসতঘরের আড়ার সাথে গলায় গামছা দিয়ে ফাঁস দেয় অর্জুন বিশ্বাস (২২) নামের ওই ছাত্র।
অর্জুন উপজেলার রত্নপুর ইউনিয়নের চাঁপাচুপা গ্রামের অমূল্য বিশ্বাসের ছেলে। তিনি বরিশাল বিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, অর্জুনের সঙ্গে এক স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হওয়ায় অভিমান করে অর্জুন মঙ্গলবার গভীর রাতে ঘরের আড়ার সাথে গলায় গামছা দিয়ে ফাঁস দেয়। খবর পেয়ে ওসি (তদন্ত) মোঃ নকিব আকরাম হোসেন ও পিএসআই মিনহাজুল ইসলাম বুধবার সকালে অর্জুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ বরিশাল মর্গে পাঠানো হয়।
