লালমোহনে মারুফ হোসেন নামের এক ভুয়া চক্ষু ডাক্তারকে আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে লালমোহন পৌর শহরের উত্তর বাজারে শিকদার হোমিও ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমী জানান, মারুফের কোনো ধরনের চক্ষু চিকিত্সা সনদ না থাকা সত্ত্বেও সে দীর্ঘ দিন ধরে তার বাবা জলিল শিকদারের হোমিও ফার্মেসিতে বসে অবৈধভাবে চক্ষু চিকিত্সার নামে গরিব লোকদের ঠকিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। তার চিকিত্সায় কোনো লোক ভালো হয়নি। সম্প্রতি একজন গরিব রোগীর চিকিত্সা করে তার চোখই খারাপ করে ফেলে ভুয়া ডাক্তার মারুফ। পরে ভুক্তভোগী রোগী ভোলার জেলা প্রশাসক ও সিভিল সার্জনের বরাবর অভিযোগ দিলে বিষয়টির তদন্তে নামে ভ্রাম্যমাণ আদালত।
