দেশব্যাপী পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে ও তা বন্ধের দাবিতে শনিবার সকাল ১২ টার দিকে নোয়াখালী প্রেসক্লাব ও নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে পৃথকভাবে একযোগে মানববন্ধন এবং সমাবেশ করেছে জেলা মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), জেলা চিকিৎসা সহকারী বিদ্যালয়, জেলার ৯ টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, নেয়াখালী মেডিক্যাল কলেজ, নোয়াখালী জেনারেল হাসপাতালের কর্মকর্তারা ও জেলা যুব জোট। এ সব সমাবেশে বিএমএ‘র জেলা সভাপতি ডা. এম এ নোমান, সাধারণ সম্পাদক ডা. আবদুস ছাত্তার ফারাজী, চিকিৎসা সহকারী বিদ্যালয়ের অধ্যক্ষ ডা. সালাউদ্দিন শরীফ, নেয়াখালী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবদুস সালাম নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এবিএম আহসান উল্লাহ খান এবং জেলা যুব জোটের সমাবেশে সাংবাদিক আবু নাছের মঞ্জুর সঞ্চালনে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. সলিম উল্ল্যা, জেলা নাগরিক কমিটির সভাপতি মিয়া মো. শাহজাহান, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক ও জেলা জজ আদালতের জিপি কাজী মানছুরুল হক খসরু, ও জেলা গণজাগরণ মঞ্চের সংগঠক নাজমুস সাকিব পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন। এ সমাবেশগুলোর বক্তারা হরতাল অবরোধের নামে সন্ত্রাস ও সহিংসতাকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
