চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা ইএফএল কাপের ফাইনালে কোচ মাওরিজিও সারির সিদ্ধান্ত অমান্য করার ঘটনায় জরিমানা গুনেছিলেন। স্প্যানিশ এই গোলরক্ষক পরে কোচের কাছে ক্ষমা চাইলেও সারি এখনো তাকে নিয়ে সিদ্ধান্তে পৌছেননি।
গতরাতে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নেমেছিল চেলসি। সারি খেলাটির প্রাক্কালে কেপাকে মাঠে নামাবেন কিনা সে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। ইতালীয় কোচ বলেন, ‘সে খেলবে কি না তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে আমাকে। হয়তো সে খেলবে, হয়তো না! সে বড় একটি ভুল করেছিলো কিন্তু আমি মনে করি সেটি শেষ।’ স্ট্যামফোর্ড ব্রিজে টটেনহ্যামের বিপক্ষে যদি তিনি সুযোগ না পান, সেটা কি শাস্তি হিসেবে না কৌশলগত সিদ্ধান্তের ফল হবে জানতে চাইলে সারি সরাসরি কিছু বলেননি। তিনি বলেন, ‘এটা দলের ভালোর জন্যেই হবে। এটা সব খেলোয়াড়ের জন্য প্রযোজ্য।’
