কনফিডেন্স সিমেন্ট ক্রিকেট

সিটি কর্পোরেশন গ্রীনের শুভ সূচনা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৪

সিটি কর্পোরেশন গ্রীন চট্টগ্রামে কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে শুভ সূচনা করেছে। গতকাল বুধবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দলটি ৫ উইকেটে শতাব্দী গোষ্ঠীকে পরাজিত করে।

সংক্ষিপ্ত স্কোর : শতাব্দী গোষ্ঠী ৪৫ ওভারে ১৪৫ অল আউট (সাদেক হাসান ৪৩, শাহাদাত ৩৩, শহিদুল ২/০৯, জয়নাল ২/১৭)

সিটি কর্পোরেশন গ্রীন ৪১.২ ওভারে ১৪৬/৫ আশরাফুল ৫৭, আবদুল্লাহ ওমর ৩৯, রবিন ১৪ অপ. শহিদুল ১৪ অপ./ ওসমান গণী ৪/২৭)। এর আগের দিন একই মাঠে অনুষ্ঠিত কোয়ালিটি স্পোর্টস ক্লাব ও নিমতলা লায়ন্স ক্লাবে মধ্যকার খেলাটি বৃষ্টিতে  পরিত্যক্ত হওয়ায় উপবিধি অনুযায়ী উভয় দলকে এক পয়েন্ট করে দেয়া হয়।