ককটেল ছুড়ে পালানোর সময় গুলিবিদ্ধ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ০১:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকার কাছে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মো. সোহেল (২২) নামে এক ‍যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, রোববার রাত পৌনে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জগন্নাথ হলের সামনের সড়কে এ ঘটনা ঘটে। তিনি বলেন, শহীদ মিনার থেকে জগন্নাথ হলের দিকে যাওয়া পথে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাচ্ছিলেন সোহেল। এ সময় কর্তব্যরত পুলিশের ছোড় গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তাকে আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠায়।